পতনের আগে দিশাহারা হয়ে বিএনপিকে জড়িয়ে প্রধানমন্ত্রী পাগলের প্রলাপ বকছেন বলে অভিযোগ করেছেন দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রোববার সকালে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
পাবলিক পরীক্ষাগুলোতে প্রশ্নপত্র ফাঁসের পরও সরকার এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ না নিয়ে সুপরিকল্পিতভাবে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে বলেও মন্তব্য করেন রিজভী।
বিএনপি'র এ নেতা আরো অভিযোগ করেন, কুমিল্লায় বিএনপি চেয়ারপারসনের শনিবারের জনসভা পণ্ড করতে আওয়ামী লীগ ও স্থানীয় প্রশাসন বিলবোর্ড ছিড়ে ফেলাসহ নানা অপচেষ্টা চালিয়েছিল।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: