বিচার ব্যবস্থাকে কুক্ষিগত এবং দলীয়করণের মাধ্যমে সরকার দেশে আইনের শাসনের পরিবর্তে স্বেচ্ছাচারিতা শাসন কায়েম করেছে—এ অভিযোগ করেছে বিএনপি।
সোমবার এক বিবৃতিতে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ অভিযোগ করেন।
লক্ষ্মীপুরের সদর উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নে বিএনপি, যুবদল ও ছাত্রদলের অসংখ্য নেতা-কর্মীর নামে মিথ্যা মামলা, গ্রেপ্তার এবং বাড়িঘর ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে বলে বিবৃতিতে জানান তিনি।
সরকারকে অবৈধ দাবি করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমানে শিক্ষা ব্যবস্থা, অর্থনীতি ও বিচার ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে।
বিএনপিকে দমনে সরকার হত্যা, গুম, অপহরণের পথ বেছে নিয়েছে মন্তব্য করে তিনি বলেন, তীব্র গণআন্দোলনের মাধ্যমেই বর্তমান সরকারকে উৎখাত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: