জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় না আসার কারণে আওয়ামী লীগ সরকার স্বৈরাচারী মনোভাব নিয়ে রাষ্ট্র পরিচালনা করছে বলে এ মন্তব্য করেছেন মঈন খান।
বুধবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় তিনি এমন মন্তব্য করেন।
দেশে নব্য বাকশাল চালু হয়েছে দাবি করে মঈন খান বলেন, ক্ষমতায় পাকাপোক্ত করতে গিয়ে সরকার দেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে অন্যায়ভাবে নিয়ন্ত্রণ আরোপ করেছে।
মুক্তিযোদ্ধের সময় আওয়ামী লীগ নেতারা যুদ্ধে অংশ না নিয়ে ভারতে পালিয়ে গিয়েছিলেন বলেও মন্তব্য করেন তিনি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: