সরকারের ভিত নড়বড়ে হয়ে গেছে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ধাক্কা মেরে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে উৎখাত করতে হবে।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে জোটের শরীক দল কল্যাণ পার্টির ৭ম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় তিনি এ কথা বলেন।
সরকার ক্ষমতায় এসে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিপন্ন করে ফেলেছে— উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, সরকার বিচার বিভাগসহ বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানে অন্যায়ভাবে নিয়ন্ত্রণ আরোপ করেছে, যার ফলে দুর্নীতি বেড়েছে।
মার্কিন সহকারি পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল সম্পর্কে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের মন্তব্যে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবনতি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন বিএনপির এ নেতা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: