সরকারের অংশ হিসেবে নয়, কৌশলগত কারণে জাতীয় পার্টি (জাপা) সরকারে আছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।
বৃহস্পতিবার রাজধানীর কাকরাইলে আয়োজিত দলের সম্পাদকমন্ডলী ও এর অঙ্গসংগঠনের যৌথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বাবলু বলেন, প্রয়োজন হলেই জাতীয় পার্টি এ কৌশল পরিবর্তন করবে, তবে এ বিষয়ে এখনো কোনো আলোচনা হয়নি।
জাতীয় পার্টি মধ্যবর্তী নির্বাচনে বিশ্বাস করেনা— এ সময় শিক্ষাঙ্গনে সন্ত্রাস, দুর্নীতিসহ দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে সরকারের সমালোচনাও করেন তিনি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: