সরকারের ব্যর্থতার কারণেই মধ্যপ্রাচ্য ও মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি কমে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এছাড়া মালয়েশিয়ার সঙ্গে সরকারের সুনির্দিষ্ট কোনো চুক্তি হয়নি বলে দাবি করে মির্জা ফখরুল বলেন, যা হয়েছে তা সাধারণ চুক্তি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: