দুর্নীতির মামলায় দিশেহারা হয়ে খালেদা জিয়া ও তার ছেলে ষড়যন্ত্রের পথে হাঁটছেন—উল্লেখ করে আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলির সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, প্রজাতন্ত্রের কর্মচারীদের সঙ্গে সরকার উৎখাতের গোপন বৈঠক করছেন।
শুক্রবার রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে ঢাকার সাবেক মেয়র মোহাম্মদ হানিফের স্মরণ সভায় তিনি এ কথা বলেন।
এ ষড়যন্ত্রের জন্য সার্ভিস রুল অনুযায়ি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া উচিত— মন্তব্য করে সুরঞ্জিত বলেন, আর এ বৈঠকে অংশ নেয়াদের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করা উচিত।
এদিকে, প্রখ্যাত রাজনীতিবিদ হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৫১তম মৃত্যু বাষির্কী উপলক্ষে রাজধানীর শিল্পকলা একাডেমীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় কামরুল ইসলাম বলেন, বিএনপি গুলশানে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
মধ্যবর্তী নির্বাচনে জন্য বিএনপি বিদেশিদের কাছে ধরণা দিচ্ছে— উল্লেখ করে কামরুল বলেন, তাদের এ ষড়যন্ত্র সফল হবে না।
এসময় বিএনপির সকল ষড়যন্ত্র রুখতে আওয়ামী লীগের সকল নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থাকারও আহবান জানান খাদ্যমন্ত্রী।