রাজনীতি

শাসকগোষ্ঠীর চরিত্রগুলো ক্রমশ ফুটে ওঠছে: খালেদা জিয়া

 খালেদা জিয়া
খালেদা জিয়া

দেশের গণতন্ত্র এখনো শঙ্কামুক্ত নয় বলে মন্তব্য করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেন, বর্তমান শাসকগোষ্ঠীর আচরণে নিষ্ঠুর কর্তৃত্ববাদী একদলীয় শাসনের চরিত্রগুলো ক্রমশ ফুটে ওঠছে।

শুক্রবার আগামীকালের স্বৈরাচার পতন দিবস উপলক্ষে দেয়া এক বানীতে তিনি এ কথা বলেন।

খালেদা জিয়া বলেন, আমাদের গণতন্ত্র তার অগ্রযাত্রায় বার বার হোঁচট খেয়েছে। এদেশের গণতন্ত্রপ্রিয় মানুষ সকল বাঁধাকে অতিক্রম করে গণতন্ত্রের পথচলাকে নির্বিঘ্ন করেছে।

৫ জানুয়ারি একতরফা নির্বাচন করে আবারও জাতিকে একদলীয় নিষ্ঠুর শাসনের শৃঙ্খলে বন্দি করে মানুষের নাগরিক স্বাধীনতাকে বিপন্ন করা হয়েছে বলে মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসন।

তিনি বলেন, একদলীয় বাকশালী চেতনার দল ও আশির দশকের গণতন্ত্র হত্যাকারী স্বৈরাচার একত্র হয়ে দেশের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ক্রমান্বয়ে ধ্বংসস্তুপে পরিণত করছে।

সব দলের মিলিত ইচ্ছায় নিরপেক্ষ, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা এরা সংবিধান থেকে মুছে দিয়েছে এবং জনগণের মৌলিক অধিকার ক্রমাগতভাবে হরণ করে যাচ্ছে বলেও মন্তব্য করেন খালেতা জিয়া।

এ অপশক্তিকে প্রতিহত করে গণতন্ত্রকে স্থায়ী রূপ দিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ