ষড়যন্ত্র করে লাভ হবে দেশের জনগণ আপনাদের (বিএনপি) পরিত্যাগ করেছে—এ মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
শনিবার বিকেলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক আলোচনা সভায় এরশাদ এমন মন্তব্য করেন।
বিএনপি একটি ঘৃণিত দল, বিকৃত দল। বিএনপির চেয়ারপারসনের সঙ্গে সাবেক ও বর্তমান কয়েকজন সরকারি কর্মকর্তার সভা বিষয়ে গণমাধ্যমে আসা খবরের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন- এখন ষড়যন্ত্র করে, ঘরের মধ্যে মিটিং করে লাভ হবে না।
'নব্বইয়ের ৬ ডিসেম্বর ঢাকার ১০% মানুষও আমার বিরুদ্ধে আন্দোলন করে নাই, রক্তপাত এড়াতে ও সংবিধান রক্ষার্থে নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতা হস্তান্তর করেছিলাম—এ কথা উল্লেখ করে এরশাদ বলেন কোনো চাপে নয় দুই জোট চ্যালেঞ্জ দিয়েছিলো বলেই সাংবিধানিকভাবে ক্ষমতা ছেড়েছিলাম।
তিনি বলেন, তিনি যাতে পুনরায় রাষ্ট্রপতি না হতে পারেন সেই ভয়েই সংবিধানের দ্বাদশ সংশোধনীতে রাষ্ট্রপতি শাসন ব্যবস্থার পরিবর্তে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রবর্তন করা হয়েছিলো।