রাজনীতি

গ্যাস-বিদ্যুতের দাম বাড়লে লাগাতার কর্মসূচি: মির্জা ফখরুল

মির্জা ফখরুল
মির্জা ফখরুল

গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ালে ২০ দলের পক্ষ থেকে লাগাতার কর্মসূচি দেয়ার হুমকি দিয়েছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার রাজধানীর নয়াপল্টনে জোটের মহাসচিব পর্যায়ের বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, যেদিন থেকে গ্যাস-বিদ্যুতের দাম বাড়বে সেদিন থেকেই লাগাতার কর্মসূচি দেয়া হবে। কেমন কর্মসূচি দেয়া হবে, তা পরে জানানো হবে।

তিনি বলেন, সার্ক সম্মেলন শেষে প্রধানমন্ত্রী তার সংবাদ সম্মেলনে বিএনপি চেযারপারসনকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন তা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। সেইসঙ্গে বিশ্বের ক্ষমতাধর একটি দেশ সম্পর্কে মন্তব্য করায় কুটনৈতিক ক্ষেত্রে এর নেতিবাচক প্রভাব পড়বে বলেও জানান মির্জা ফখরুল।

গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানো হলে তার প্রতিবাদে কর্মসূচি দেয়ার কথাও জানান তিনি।

এদিকে, বিকেলে ছাত্রদলের এক আলোচনায় মির্জা ফখরুল গুম-খুনের বিরুদ্ধে সোচ্চার হতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান। এ অনুষ্ঠান শুরুর আগে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের পাশে বেশ কয়েকটি হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

এরপর, ছাত্রদলের নতুন কমিটির নেতাদের কর্মী ও সমর্থকরা তাৎক্ষনিকভাবে মিছিল বের করে। ওই সময় সেখানে ছাত্রদলের পদবঞ্চিত কোনো নেতা-কর্মীকে দেখা যায়নি। ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ করে আসছে পদবঞ্চিতরা। এ বিস্ফোরণের আগেও বেশ কয়েকবার নয়াপল্টনে এমন ঘটনা ঘটেছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ