রাজনীতি

জনস্বার্থ রক্ষা করেই গ্যাস-বিদ্যুতের দাম নির্ধারিত হবে: সুরঞ্জিত

সুরঞ্জিত
সুরঞ্জিত

গ্যাস-বিদ্যুতের দাম নিয়ে বিএনপির আন্দোলনের কোনো সুযোগ দেয়া হবে না— বরং জনস্বার্থ রক্ষা করেই সরকার এসবের মূল্য নির্ধারণ করবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলির সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। সোমবার রাজধানীতে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

এছাড়া ক্ষমতায় আসতে নতুন করে আন্দোলন না করে আগে নিজের দল সামলাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পরামর্শও দেন আওয়ামী লীগের এ নেতা।

বাংলাদেশ বন্ধুরাষ্ট্রহীন হয়ে পড়ছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার এ বক্তব্যকে বিদ্বেষপূর্ণ ও হিংসাপরায়ন— উল্লেখ করে সুরঞ্জিত বিএনপি চেয়ারপারসনকে মিথ্যাচারের পথ থেকে সরে আসার আহ্বান জানান।

তিনি বলেন, জনস্বার্থ রক্ষা করে জাতীয় ও আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে উন্নয়নের স্বার্থে গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হবে। বিএনপির আন্দোলনের ভয়ে বাড়ানো বা কমানো হবে না।

বিএনপি নেত্রী খালেদা জিয়ার জানুয়ারিতে আন্দোলন শুরু করার ঘোষণার বিষয়ে সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, আন্দোলন করার অধিকার আপনার আছে। তবে শান্তিপূর্ণ উপায়ে আন্দোলন করেন।

তিনি বলেন, ‘নির্বাচন হবে না, আমরা এ কথা বলিনি। সময় হলেই নির্বাচন হবে। সরকার প্রতিনিধিত্বহীন অবস্থায় একদিনও ক্ষমতায় থাকবে না।

বাংলাদেশ বন্ধুহীন হয়ে পড়েছে-খালেদা জিয়ার এমন বক্তব্যের কঠোর সমালোচনা করেন সুরঞ্জিত।

তিনি বলেন, ‘কী করে বুঝলেন আমরা বন্ধুহীন হয়ে পড়লাম। এবারও স্পিকার শিরীন শারমিন চৌধুরী সিপিএ এবং সাবের হোসেন চৌধুরী আইপিইউয়ে জয়ী হয়েছে। তারা কি গায়েবী ভোটে নির্বাচিত হয়েছেন? সারা পৃথিবীর সংসদ সদস্যদের ভোটে সাবের চৌধুরী নির্বাচিত হয়েছেন। ওআইসিতে আপনারা একজনকে দাঁড় করিয়েছিলেন। তিনি কেবল তার ভোটটাই পেয়েছিলেন।

খালেদা জিয়ার বক্তব্য অন্তঃসারশূণ্য, বিদ্বেষপূর্ণ ও ঈর্ষাপরায়ন উল্লেখ করে তিনি বলেন, দেশের বর্তমান পররাষ্ট্রনীতিতে বিশ্বের সকল দেশের কাছে দেশের ভাবমূর্তি উন্নত হয়েছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে উল্লেখ করে সুরঞ্জিত বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের টিকফা ও ডায়ালগ বিষয়ে সম্প্রতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তবে খালেদা জিয়ার লবিস্ট নিয়োগ করে মাঝে মাঝে ৫ জানুয়ারি নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার চেষ্টা করেন।’

এক দেশের ওপর নির্ভর করে সরকার দেশ চালাছে বিএনপি নেতাদের এমন মন্তব্যের বিষয়ে সুরঞ্জিত বলেন, ভারতের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ঐতিহাসিক।

ভারতের সঙ্গে সম্পর্ক আরও ভাল হবে উল্লেখ করে তিনি বলেন, উপমহাদেশে জঙ্গিবাদসহ সকল সমস্যা নিয়ে আমার একসাথে লড়াই করব। দুই দেশের মধ্যে জঙ্গির লিস্ট আদান-প্রদান করা হচ্ছে। উভয় দেশ জঙ্গিবাদের বিরুদ্ধে যৌথভাবে লড়াই করবে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ