রাজনীতি

যোগাযোগমন্ত্রীর পদক্ষেপের কোনো প্রতিফলন নেই: এরশাদ

এরশাদ
এরশাদ

দেশে স্বাভাবিক মৃত্যুর কোনো গ্যারান্টি নেই বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেইন মুহম্মদ এরশাদ। সোমবার রাজধানীর বনানীতে নিজ কার্যালয়ে আয়োজিত দলের প্রেসিডিয়াম সদস্য প্রয়াত জাহাঙ্গীর মোহাম্মদ আদেলের শোকসভায় তিনি এ কথা বলেন।

এরশাদ বলেন, সড়ক দুর্ঘটনা বন্ধে যোগাযোগমন্ত্রী নানা পদক্ষেপের কথা বললেও এর কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না।

তিনি বলেন, ‘কিছুদিন আগে আমাদের যোগাযোগমন্ত্রী বললেন, সমস্ত গাড়ির লাইসেন্স, কাগজপত্র ঠিক আছে কিনা দেখা হবে। এই যে তিনটি মেয়ে মারা গেলো সেই গাড়ি চালাচ্ছিলো হেলপার। কিভাবে আমরা এ অবস্থার উন্নতি করতে পারি? অবস্থার এতো অবনতি হয়েছে, সমাজে আমরা কিভাবে বাস করবো?’

‘এ সমাজের পরিবর্তন আসতে হবে। আমরা পরিবর্তন চাই। জাতীয় পার্টি এ পরিবর্তন আনতে পারবে। আমরা পরিবর্তন আনবো শান্তির জন্য, সংঘাতের জন্য নয়, সন্ত্রাসের জন্য নয়’ বলেও জানান এরশাদ।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ