জাতীয় সংসদ কতোটা কার্যকর ক্ষমতাসীন দল আওয়ামী লীগের কাছে তা জানতে চেয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ—এর জবাবে সরকারি দল জানিয়েছে সংসদ কার্যকর এবং বিরোধীদল গঠনমূলক ভূমিকা পালন করছে।
সোমবার বিকেলে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল। এসব প্রশ্নের জবাবে ইইউ সন্তোষ প্রকাশ করেছে বলে জানিয়েছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।
৬ সদস্যের এ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ইউরোপীয় ইউনিয়নের সংসদীয় প্রতিনিধি দলের সদস্য জিন ল্যামবার্ড।
পরে বৈঠকের বিস্তারিত সাংবাদিকদের কাছে তুলে ধরেন হানিফ বলেন, দেশের দশম জাতীয় সংসদের কার্যকারিতায় সন্তোষ প্রকাশ করেছে ইইউ।
ইইউ প্রতিনিধি দলটি আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি দেশের তৈরি পোশাক শিল্প নিয়েও নিজেদের আগ্রহের কথা জানিয়েছেন বলেও জানান যুগ্ম সাধারণ সম্পাদক।
৫ জানুয়ারির নির্বাচনের পর ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে এটি আওয়ামী লীগের প্রথম বৈঠক। এর আগে গত সেপ্টেম্বরে ইইউ'র একটি প্রতিনিধি দল আওয়ামী লীগের সঙ্গে বৈঠক করেছিল।