রাজনীতি

ডিসিসি নির্বাচন সরকারের নতুন ষড়যন্ত্র : মির্জা ফখরুল

মির্জা ফখরুল
মির্জা ফখরুল

বিএনপির চলমান আন্দোলন দমাতেই সরকার ঢাকা ২ সিটি করপোরেশন নির্বাচন আয়োজনের পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার রাজধানীর একটি হাসপাতালে চলচ্চিত্র পরিচালক অসুস্থ চাষী নজরুল ইসলামকে দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ঢাকার দুই সিটি করপোরেশনে নির্বাচন অনুষ্ঠানের উদ্যোগ সরকারের ষড়যন্ত্রের নতুন কৌশল— এ কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, জনদৃষ্টি ভিন্ন খাতে নিতেই সরকার এ ধরনের উদ্যোগ নিচ্ছে।

গুম-খুনের পর এবার আইনের অপব্যবহার করে বিএনপিকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র চলছে- এ অভিযোগ তুলে বিএনপির এ নেতা বলেন, দুর্বার আন্দোলনেই সরকারকে দাবি মানতে বাধ্য করা হবে।

সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী জানান, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকদের মেয়াদ আর বাড়ানো হচ্ছে না। সেইসঙ্গে নতুন বছরের শুরুতেই দুই সিটি করপোরেশনে নির্বাচন অনুষ্ঠানে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী।

তবে ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে বর্তমান সরকারের অধীনে বিএনপি অংশ নেবে কি না এ প্রশ্নেরও জবাব দেন তিনি।

দলের নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে সরকার এখন বিএনপিকে দুর্বল করে দেয়ার চেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ