রাজনীতি

দুর্নীতির বোঝা জনগণের ঘাড়ে চাপাতে চায় সরকার

মির্জা ফখরুল
মির্জা ফখরুল

আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলেও সরকার নিজেদের দুর্নীতির বোঝা জনগণের ঘাড়ে চাপাতে তেল-গ্যাসের দাম বাড়ানোর পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তেল-গ্যাসের দাম বাড়ানো হলে আবারো লাগাতার আন্দোলন কর্মসূচির হুঁশিয়ারি দিয়ে মির্জা ফখরুল বলেন, টিআইবির দুর্নীতি বিষয়ক প্রতিবেদন সরকার ও দুদকের বিপক্ষে যাওয়ায় তারা এর বিরোধিতা করছেন।

দুদক একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও এর কর্মকর্তারা রাজনৈতিক নেতাদের মতো কথা বলছেন— উল্লেখ করে তিনি আরো বলেন, দেশে মানবাধিকার আজ প্রায় ধ্বংসপ্রাপ্ত।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ