এখন দেশের মানবাধিকার শূন্যের কোটায় নেমে এসেছে বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি এ কথা বলেন।
দেশে ভয়াবহ দুঃসময় চলছে মন্তব্য করে খালেদা জিয়া বলেন, ৫ জানুয়ারির নির্বাচনের আগে ও পরে বাংলাদেশকে বধ্যভূমিতে পরিণত করা হয়েছে।
বিবৃতিতে তিনি আরো বলেন, শুধু বিরোধীদলের নেতাকর্মীই নয় বরং সাংবাদিক ও মানবাধিকারকর্মীসহ কেউই দেশে এখন নিরাপদ নয়।
এ অবস্থায় জনগণের জন্য ৩৬৫ দিনকেই ‘'মানবাধিকার হরণ দিবস’ হিসেবে উল্লেখ করেন বিএনপি চেয়ারপারসন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: