বঙ্গবন্ধুকে হত্যার পরে জিয়াউর রহমান ও খালেদা জিয়া যুদ্ধাপরাধীদলকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করেছিলেন এ মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
বৃহস্পতিবার সকালে কালেক্টরেট চত্বরে কুষ্টিয়া মুক্ত দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
এছাড়া জিয়াউর রহমান যুদ্ধাপরাধীদের জেল থেকে বের করেছিলেন এবং রাজাকার শিরোমনি গোলাম আজমকে নাগরিকত্ব দিয়েছিলেন এ কথা উল্লেখ করে হানিফ বলেন, বিএনপিকে পরবর্তীতে রাজাকারদেরকে পতাকা দিয়েছিল।
এ সময় শহীদদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: