প্রধানমন্ত্রীসহ জাতীয় নেতাদের হত্যার ষড়যন্ত্রে ভারতের বর্ধমানে গ্রেপ্তার জঙ্গিদের সঙ্গে বিএনপি- জামাতের যোগসাজেশের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মো. নাসিম।
বৃহস্পতিবার রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেন্ত্রীর রাজনৈতিক কার্যালয়ে ‘সমকালীন রাজনীতি’ বিষয়ে ১৪ দলের বৈঠকে তিনি এ কথা বলেন।
নাসিম বলেন, দেশে ও বিদেশে এদের মদদে সরকার উৎখাতের নীলনকশা হচ্ছে।
গণতান্ত্রিক আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি-জামাত হত্যার রাজনীতি শুরু করেছে মন্তব্য করে তিনি বলেন, রাজনৈতিকভাবেই এদের মোকাবেলা করবে ১৪ দল।
এ সময় আগামী ১৫ থেকে ২২ জানুয়ারি উপজেলা পর্যায়ে বিএনপি-জামাতের অপরাজনীতির বিরুদ্ধে সমাবেশ করার কথাও বলেন আওয়ামী লীগের এ নেতা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: