বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে গোপন বৈঠকে যোগ দেয়া যুগ্ম সচিব একেএম জাহাঙ্গীরকে বাধ্যতামুলক অবসরে পাঠানো হয়েছে। চাকরির বয়স ২৫ বছর পূর্ণ হওয়ায় তাকে জনস্বার্থে বাধ্যতামূলক অবসর দেয়ার সিদ্ধান্ত নেয় সরকার।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন একেএম জাহাঙ্গীর। খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে যোগ দেওয়া সরকারি কর্মকর্তাদের মধ্যে তিনিও ছিলেন বলে গোয়েন্দা সুত্রে নিশ্চিত হয়ে এ সিদ্ধান্ত নেয় সরকার।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, জাহাঙ্গীরের চাকরির বয়স ২৫ বছর পূর্ণ হওয়ার ‘জনস্বার্থে’ তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। তিনি বিধি মোতাবেক অবসরজনিত সুবিধা পাবেন। যাদেরকে সনাক্ত করা হবে তাদের প্রথমে সাময়িক বরখাস্ত করে কারণ দর্শানোর নোটিশ দিয়ে চুড়ান্তভাবে বরখাস্তের প্রক্রিয়া শুরু হবে।
এর পরপরই গোয়েন্দা সংস্থার মাধ্যমে খোঁজ খবর নিয়ে বৈঠকে উপন্থিত সরকারি কর্মকর্তাদের সনাক্ত করা শুরু করে জনপ্রশাসন মন্ত্রণালয়।