নির্বাচনের দাবি ও আন্দোলন ব্যাহত করার অভিযোগ থেকে বিএনপিকে বের হয়ে আসতে বললেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। শুক্রবার ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
ডিসিসি নির্বাচন নিয়ে বিএনপির নেতাদের বক্তব্যকে অহেতুক আখ্যা দিয়ে সুরঞ্জিত বলেন, তাদেরকে এমন বক্তব্য থেকে বের হয়ে আসতে হবে।
আওয়ামী লীগের এ নেতা অভিযোগ করে বলেন, বিএনপির আন্দোলনের অভিজ্ঞতা নেই; তারা শুধু ষড়যন্ত্র করতে জানে।
বিএনপি আন্দোলন নয় বরং ডিসিসি নির্বাচন নিয়ে বিএনপিকে তাদের অবস্থান স্পষ্ট করার কথাও বলেন সুরঞ্জিত সেনগুপ্ত।
এ সময় সুন্দরবনে জাহাজডুবির ঘটনায় নৌ মন্ত্রণালয়ের উদাসীনতাকে দায়ী করেন সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, বিশ্ব ঐতিহ্য নিয়ে প্রশাসনের এমন উদাসীনতাও কাম্য নয়।
এদিকে, শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসএসি মিলনায়তনে ছাত্রলীগের আলোচনা সভায় সেতুমন্ত্রী ওবয়াদুল কাদের বলেন, বিএনপির আন্দোলনের শক্তি নেই।
এ সময় ঢাকা সিটি করপোরেশন নির্বাচন নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের বক্তব্যেরও সমালোচনা করেন তিনি।