মানবতাবিরোধীদের পক্ষ নিয়ে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো বিএনপি নেত্রী খালেদা জিয়ার প্রতারণা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ।
সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত র্যা লী ও মানববন্ধনে অংশ নিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
বিএনপি জঙ্গিবাদের পৃষ্ঠপোষক— উল্লেখ করে হানিফ অভিযোগ করে বলেন, তারা দেশে আবারও জঙ্গিবাদ ফিরিয়ে আনার চেষ্টা করছে।
তিনি বলেন, বিএনপির যে কোনো ধরনের অপচেষ্টা প্রতিহত করা হবে।
এ সময় গতকাল সংবাদ সম্মেলনে দেয়া বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বক্তব্যের নিন্দা জানান হানিফ।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: