রাজনীতি

মুক্তিযুদ্ধের স্বপ্ন বিপন্ন: মির্জা ফখরুল

মির্জা ফখরুল
মির্জা ফখরুল

যে স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল তা আজ বিপন্ন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের মূল চেতনা ছিল গণতান্ত্রিক রাষ্ট্র ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করা। তবে জাতির দুর্ভাগ্য স্বাধীনতার ৪৪ বছর পর আবারো দেশের গণতন্ত্র ও মৌলিক অধিকার হরণ করা হয়েছে। দেশে এখন কোনো গণতন্ত্র নেই। গণতন্ত্র এখন পুরোপুরি কারারুদ্ধ।

ফখরুল আরো বলেন, জোর করে ক্ষমতা দখল করা আওয়ামী লীগের জন্য বাংলাদেশের ভবিষ্যত, স্বাধীনতা, স্বার্বভৌমত্ব, গণতন্ত্র বিপন্ন হয়ে পড়েছে। বিএনপি দেশের জনগণের অধিকার ফিরিয়ে আনতে আন্দোলন করছে। অথচ আওয়ামী লীগ বার বার বাংলাদেশের অগ্রযাত্রাকে ব্যাহত করতে একের পর এক ইস্যু সৃষ্টি করছে।

বিভ্রান্তি সৃষ্টির মাধ্যমে জনগণের দৃষ্টি সরিয়ে নিতে ষড়যন্ত্র করছে— এ কথা উল্লেখ করে তিনি আরো বলেন, দেশে এখন আলাদা কোনো ইস্যু নেই। বাংলাদেশে এখন একটাই রাজনৈতিক ইস্যু আর তা হচ্ছে অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে ক্ষমতা হস্তান্তর করে জনগণের সরকার প্রতিষ্ঠা করা।

গুম, খুন অপহরণের মাধ্যমে দেশে এখন একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার চক্রান্ত শুরু হয়েছে বলেও অভিযোগ করেন বিএনপির এ নেতা।

এর আগে বিজয় দিবস উপলক্ষ্যে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এ সময় দোয়া ও মোনাজাত করেন সাবেক রাষ্ট্রপতির আত্মার শান্তি কামনা করেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ