রাজনীতি

তারেকের বক্তব্য ক্ষমার অযোগ্য: হাছান

হাছান মাহমুদ
হাছান মাহমুদ

মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে নিয়ে লন্ডনে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য ক্ষমার অযোগ্য বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।

বৃহস্পতিবার দলের ধানমণ্ডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধু সম্পর্কে তারেক রহমানের বক্তব্যের জবাবে তিনি এ কথা বলেন।

হাছান বলেন, বিদেশে থাকলেও এমন বক্তব্যের জন্য যুদ্ধাপরাধীদের মতো তারেককেও পরিণতি ভোগ করতে হবে।

হাছান মাহমুদ বলেন, ‘কারো বক্তব্য ও আচার-আচরণের মধ্যদিয়ে তার পারিবারিক পরিচয় স্পষ্ট হয়। যার আচরণ খারাপ তার পারিবারিক শিক্ষাই সাধারণত খারাপ হয়ে থাকে। সম্ভবত জিয়াউর রহমানের জীবনদশায় তারেক রহমানকে সঠিক শিক্ষায় শিক্ষিত করতে পারেননি।’

২০০৮ সালের ১ সেপ্টেম্বর রাজনীতি থেকে অবসর গ্রহণের মুচলেকা দেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। কিন্তু বিদেশে পাড়ি দেয়ার পর লন্ডনে বিএনপি বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়ে একের পর এক রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন বলে জানান তিনি।

সবশেষ ১৫ ডিসেম্বর একাত্তরের মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটাক্ষ করে বক্তব্য দেন।

তারেক রহমানের এমন কটূক্তির প্রতিবাদে রাজধানীর ধানমণ্ডিতে সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে আওয়ামী লীগ। সেখানে দলটির প্রচার সম্পাদক হাছান মাহমুদ তারেক রহমানের এমন বক্তব্যের কঠোর সমালোচনা করেন।

তারেক রহমানের বিরুদ্ধে চলমান মামলার বিচার দ্রুততর করার দাবির পাশাপাশি তার সকল বক্তব্যের বিরুদ্ধে সোচ্চার হতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান হাছান মাহমুদ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ