রাজনীতি

কৃষিখাত ধ্বংসের প্রান্তে: মির্জা ফখরুল

মির্জা ফখরুল
মির্জা ফখরুল

ভারত থেকে শুল্কমুক্ত চাল আমদানি বন্ধসহ বিপর্যস্ত কৃষিখাতের উন্নয়নে ১৩ দফা দাবি ও ৮ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল।

শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিতের দাবিতে এবং সার, বীজ, ডিজেল, কীটনাশকসহ কৃষি উপকরণের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ সময় কৃষক দলের পক্ষে ২৩ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত ঢাকাসহ দেশব্যাপী ৮দিনের কর্মসূচি ও ১৩ দফা দাবি উথ্থাপন করনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সরকারের দুর্নীতি ও ব্যর্থতার কারণে কৃষিখাত ধ্বংস প্রায়—এ অভিযোগ করে তিনি বলেন, ‘কৃষি গবেষণা সংশ্লিষ্ঠ সকল প্রতিষ্ঠানে মেধাবী, অভিজ্ঞ ও জ্যেষ্ঠ বৈজ্ঞানিক, গবেষকদের বাদ দিয়ে দলবাজ, অযোগ্য, মেধাহীন মানুষদের দায়িত্ব দেয়ার ফলে ঐতিহ্যবাহি এ সকল প্রতিষ্ঠান ধ্বংসের প্রান্তে।’

বর্তমান দখলদার সরকার সুন্দরবনকে নিঃশেষ করে দিতে চায়—উল্লেখ করে ফখরুল আরো বলেন, তেলবাহী ট্যাংকার ডুবির ঘটনায় জড়িত ও মদদদাতাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তিনি বলেন, ‘নৌ-পরিবহন মন্ত্রী মহাদয় যে সমস্ত কথা বলেছেন সেগুলো কেউই গ্রহণ করেনি। ওই সকল জায়গায় কৃষকরা ধান চাষ করতো, জেলা যারা মাছ ধরতো এবং সুন্দরবনের ওপরে যারা জীবন অতিবাহিত করতো তারা সকলেই হুমকির সম্মুখীন।’

বিদ্যুত, তেল গ্যাসের দাম বাড়ানো হলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ার করে দেন বিএনপির এ নেতা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ