সংখ্যালঘু জাতিস্বত্ত্বার অধিকার আইন ও সমতলের সংখ্যালঘু জাতিস্বত্ত্বার জন্য পৃথক ভূমি কমিশন করা প্রায়োজন বলে জানিয়েছেন তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু।
শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আদিবাসী ও দলিত জনগষ্টির মানবাধিকার নিয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ সংখ্যালঘু জাতি স্বত্ত্বার বড় শত্রু উল্লেখ করে মন্ত্রী বলেন, বিএনপির বাঙালি জাতিয়তাবাদী মতবাদ সব জাতি স্বত্ত্বার জন্য হুমকি।
এ মতবাদ থেকে দূরে থাকাতে সবার প্রতি আহ্বান জানান তিনি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: