যাত্রীদের উন্নত সেবা দেয়ার লক্ষ্যে রেলের কর্মকর্তা-কর্মচারিদের দায়িত্ব সম্পর্কে আরো সচেতন থাকার তাগিদ দিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক। শনিবার রাজধানীর কমলাপুর রেলস্টেশন পরিদর্শনে শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ভবিষ্যতে কোনো কর্মকর্তা-কর্মচারির বিরুদ্ধে দায়িত্ব পালনে গাফিলতি ধরা পরলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এ পরিদর্শন অব্যাহত থাকবে জানিয়ে মন্ত্রী আরো বলেন, আগামী দুই বছরের মধ্যে রেল যাত্রীদের সেবার মান আরো বাড়ানোর লক্ষ্যে সরকার কাজ করছে।
পরে রেলের ওয়াশ পিট ও লোকশেড এলাকা পরিদর্শন এবং সেখানে কর্মকর্তা-কর্মচারিদের কাজে উপস্থিতি, ইঞ্জিনের তেলের অপচয়সহ নানা বিষয়ে খোজ নেন মুজিবুল হক।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: