ক্ষমতায় যাওয়ার লক্ষ্যে নয়—প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতেই বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সহিংসতা ও নৈরাজ্যের নামে আন্দোলনের পাঁয়তারা করছেন বলে অভিযোগ করেছেন সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার রাজধানীর আজিমপুর গার্হস্থ্য অর্থনীতি কলেজে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের তিনি এ কথা বলেন।
ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, মেধাবী, সৎ ও যোগ্য ব্যক্তিদের রাজনীতিতে আসাতে হবে। শিক্ষার মানউন্নয়ন ও ছাত্র রাজনীতিতে শৃঙ্খলা ফিরিয়ে আনা প্রয়োজন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: