রাজনীতি

বিদেশে বসে পাগলামি করছেন তারেক: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

তারেক রহমান বিদেশে বসে পাগলামি করছেন— উল্লেখ করে, সাহস থাকলে দেশে এসে মামলা-মোকাদ্দমার মুখোমুখি হতে বললেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সোমবার দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিজয় দিবস উপলক্ষে ছাত্রলীগের আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, তারেক রহমান বিদেশের মাটিতে বসে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু সর্ম্পকে অশালীন মন্তব্য করে শুধু মুক্তিযোদ্ধাদেরকেই অপমান করছেন না বরং সমগ্র জাতিকে অপমানিত করছেন।

দেশের প্রচলিত আইনে তার শাস্তি হওয়া উচিত— এমন মন্তব্য করে মন্ত্রী বলেন, বিএনপি আন্দোলনের নামে দেশে হিংস্রতা, উগ্রবাদ ও জঙ্গিবাদকেই উস্কে দিচ্ছে।

অনুষ্ঠানে তিনি আরো বলেন, মানুষ এখন আর দেশে অশান্তি চায় না। তবে বিএনপি দেশকে অস্থিতিশীল করতে বিভিন্ন ষড়যন্ত্র করছে। এতে কোনো লাভ হবে না। তাদের এ ধরনের কার্যকলাপ যেখানেই হবে সেখানেই আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান আসাদুজ্জামান খান কামাল।

এ সময় দেশে ফিরে তারেক রহমানকে জাতির কাছে ক্ষমা চাইতেও বলেন তিনি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ