পুলিশ-র্যা ব ছেড়ে আওয়ামী লীগ রাজপথে আন্দোলনে নামলে তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। সোমবার রাজধানী তে আলাদা আলাদা অনুষ্ঠানে একথা বলেন তারা।
জনগণকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনের মাধ্যমে অবৈধ সরকারের জবাব দেয়া হবে বলেও মন্তব্য করেন তারা। এদিকে, ২৭ জানুয়ারি দেশব্যাপী বিএনপি চেয়ারপাসনের ডাকা সমাবেশে কোনো প্রকার বাধা প্রদান করলে তার পরিনাম ভয়ঙ্কর হবে বলে হুঁশিয়ারি ঊচ্চারণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলনে উপলক্ষে সোমবার শহরে আয়োজিত আলোচনায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পুলিশ-র্যা ব ছেড়ে রাজ পথে নামতে আওয়ামী লীগকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন।
বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করেন, অনৈতিকভাবে ক্ষমতায় গিয়ে তারা এখন বল প্রয়োগের মাধ্যমে নানা কৌশল অবলম্বন করছে।
এর আগে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় সরকারকে অবৈধ আখ্যা দিয়ে ৫ জানুয়ারিকে গণতন্ত্র হত্যা দিবস হিসেবে আখ্যায়িত করেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন।