রাজনীতি

বকশিবাজারে সংঘর্ষের ঘটনায় আ’লীগ জড়িত নয়: কামাল

আসাদুজ্জামান খান কামাল
আসাদুজ্জামান খান কামাল

রাজধানীর বকশিবাজারে হামলার জন্য বিএনপির পক্ষ থেকে ছাত্রলীগকে দায়ী করা হলেও তা অস্বীকার করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার সকালে আহত সংসদ সদস্য ছবি বিশ্বাসকে দেখতে ঢাকা মেডিকেলে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

সংঘর্ষের সঙ্গে জড়িত নয় ছাত্রলীগ—এ কথা উল্লেখ করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সাংসদকে হত্যার চেষ্টায় তার ওপর হামলা চালানো হয়েছে।

এদিকে, বিএনপি সন্ত্রাসী কার্যক্রম বন্ধ না করলে পাল্টা হামলার স্বীকার হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। ধানমন্ডিতে দলের সম্পাদকমণ্ডলীর বৈঠক শেষে ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

দেশকে নতুন করে অস্থিতিশীল করার চক্রান্তে নেমেছে বিএনপি-জামাত জোট এ অভিযোগ করেছেন আওয়ামী লীগ নেতারা। সেইসঙ্গে আগামী ৫ জানুয়ারি রাজপথে তাদের প্রতিহত করতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারা।

দুপুরে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এ আহ্বান জানান তারা।

বঙ্গবন্ধুকে নিয়ে বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের কটূক্তির প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে এক আলোচনার আয়োজন করে জয়বাংলা মুক্তিযোদ্ধা পরিষদ। অনুষ্ঠানে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। এতে প্রধান আলোচক ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বিএনপির সমালোচনা করে হুঁশিয়ার করে দেন আগামী ৫ জানুয়ারি ডাকা বিএনপি-জামাত জোটের কর্মসূচির সমুচিত জবাব দেবেন আওয়ামী লীগের নেতা-কর্মী ও সাধারণ মানুষ।

এসময় তিনি বিএনপি নেত্রী খালেদা জিয়াকে শুধু টেলিভিশনে বক্তব্য দিয়ে নয় দলের ক্ষমতা থাকলে রাজপথে আওয়ামী লীগকে প্রতিহত করার চ্যালেঞ্জ ছুড়ে দেন।

এদিকে, জাতীয় প্রেসক্লাবের সামনে 'ঠিকানা একাত্তর বাংলাদেশ' আয়োজিত এক মানববন্ধনে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ অভিযোগ করেন, বিএনপি-জামাত দেশকে নতুন করে অস্থিতিশীলতার দিকে নিয়ে যাচ্ছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ