বকশীবাজারে সংঘর্ষের ঘটনার নেপথ্যে ছিল খালেদা জিয়াকে হত্যা করা— এ অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
বহস্পতিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
এ সময় হুঁশিয়ার করে গয়েশ্বর বলেন, এখন থেকে বিএনপির নেতাকর্মীদের ওপর কোনো ধরনের হামলা হলে তার সমুচিৎ জবাব দেয়া হবে।
যে কোনো মূল্যে গাজীপুরে সমাবেশ করা হবে। গয়েশ্বর সতর্ক করে দিয়ে বলেন, ওই সমাবেশে বাধা দেয়ার চেষ্টা করা হলে সারাদেশে সমাবেশ করবে বিএনপি।
মামলা, হামলা এবং পুলিশি নির্যাতন করে বিএনপির আন্দোলনকে সরকার প্রতিহত করতে পারবে না।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: