সমাবেশ করতে না দেয়ার প্রতিবাদে ও গয়েশ্বরসহ আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে সোমবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ২০ দলীয় জোট।
শনিবার সন্ধ্যায় গুলশানে ২০ দলীয় জোটের মহাসচিব পর্যায়ের বৈঠক শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ হরতাল ঘোষণা করেন।
এ সময় ফখরুল বলেন, গাজীপুরে সমাবেশ করতে না দেয়ায় এবং দলের নেতাকর্মীদের মুক্তির দাবিতে দেশবাসীকে আগামী সোমবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালনের আহবান জানাচ্ছি।
তিনি আরো বলেন, অবৈধ সরকার, অবৈধ ক্ষমতাকে চিরস্থায়ী করতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করছে।
অ্যাম্বুলেন্স, মিডিয়ার গাড়ি ছাড়াও জরুরি সেবাসমুহের গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে বলেও জানিয়েছেন মির্জা ফখরুল।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: