রাজনীতি

আ'লীগের সমাবেশও প্রতিহত করা হবে: রিজভী

রুহুল কবির রিজভী
রুহুল কবির রিজভী

বিএনপিকে সমাবেশ করতে না দিলে আওয়ামী লীগকেও কোথাও নির্বিঘ্নে সমাবেশ করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

‘দমন-পীড়ন বন্ধ করে গণতান্ত্রিক পথে ফিরে আসুন--সরকারের উদ্দেশ্যে বিএনপির এ নেতা বলেন, বিরোধীদলের সভা সমাবেশ করার গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিন, গ্রেপ্তার নির্যাতন করে আন্দোলন বন্ধ করবেন না।’

রিজভী বলেন, সরকার বিএনপির জনপ্রিয়তাকে ভয় পায় বলেই সভা-সমাবেশ বানচালের ষড়যন্ত্র করে।

এ সময় জিহাদের উদ্ধার অভিযানে সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে তিনি আরো বলনে, শিশু জিয়াহদের মৃত্যুর ঘটনায় সরকারকে দায়ী, বিএনপির পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি।

আগামীকাল- সোমবার হরতাল সফল করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

এদিকে, জাতীয় প্রেসক্লাবে বিএনপির নিখোঁজ নেতা-কর্মীদের স্বজনদের আর্থিক সহায়তা ও আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার নিজেদের ক্ষমতাকে দীর্ঘায়িত করতে গুম-খুনের পথ বেছে নিয়েছে, এরজন্য সরকারকে ভবিষ্যতে জবাবদিহী করতে হবে।

এর আগে নিখোঁজ নেতাকর্মীদের স্বজনদের হাতে ৫০ হাজার টাকা করে তুলে দেন মির্জা ফখরুল।

এদিকে, বিকালে আরেক অনুষ্ঠানে, ৫ জানুয়ারি প্রহসনের নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ অন্যায়ভাবে ক্ষমতায় এসেছে বলে মন্তব্য করেন দলের স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ