রাজনীতি

কঠোর কর্মসূচিতে বিএনপি, শতাধিক নেতাকর্মীকে আটকের অভিযোগ

সংবাদ সম্মেলন
সংবাদ সম্মেলন

সারাদেশে সোমাবার বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের সকাল-সন্ধ্যা হরতাল—এর মধ্য দিয়ে আবারো হরতালের মতো কঠোর কর্মসূচিতে যাচ্ছে বিএনপি।

দলটির পক্ষ থেকে অভিযোগ, হরতাল ঠেকাতে আগের মতোই ধর-পাকড় চালাচ্ছে সরকার। আটক করা হয়েছে শতাধিক নেতাকর্মীকে।

এ সময় নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, মামলা-হামলা আর নির্যাতন করে আন্দোলন দমানো যাবে না।

রোববার সন্ধ্যায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দলের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়, হরতালের আগের দিনই সারাদেশে শতাধিক নেতাকর্মীকে আটক করা হয়েছে।

পরে সংবাদ সম্মেলনে শান্তিপূর্ণ হরতাল সফল করতে সবার প্রতি আহ্বান জানানো হয়।

এদিকে, ৫ জানুয়ারির নির্বাচনের পর এ পর্যন্ত কঠোর কোনো কর্মসূচিতে যায়নি বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। সভা-সমাবেশ ও সংবাদ সম্মেলনেই সীমাবদ্ধ থেকেছে তারা। তবে ঢাকার বাইরে বেশ কয়েকটি সাংগঠনিক সফর করেছেন বিএনপি চেয়ারপারসমন খালেদা জিয়া।

গত এক বছরে হাতে গোনা ২/১টি হরতাল কর্মসূচিতে মাঠে দেখা যায়নি বিএনপি ও জোটের নেতাকর্মীদের।

এমন প্রেক্ষাপটে শনিবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ২০ দলের মহাসচিব পর্যায়ের নেতাদের বৈঠক শেষে গাজীপুরে সমাবেশ করতে না দেয়া ও আটক নেতাদের মুক্তির দাবিতে সোমবার সারাদেশে হরতালের কর্মসূচি ঘোষণা করা হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ