রাজনীতি

সরকার নিজেদের এজেন্ট দিয়ে নাশকতা চালিয়েছে: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সরকার সারাদেশে নিজেদের এজেন্ট দিয়ে নাশকতা চালিয়ে তার দায়ভার বিএনপির ওপর দিচ্ছে বলে অভিযোগ করেছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার রাজধানীতে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের ডাকা হরতাল শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

হরতাল পরবর্তী সংবাদ সম্মেলনে বিএনপির এ নেতা দাবি করেন হরতাল ঠেকাতে সারাদেশে মিছিলে গুলি চালানো এবং নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়া সরকারের অব্যবস্থাপনা ও অবহেলার কারণেই কমলাপুরে ট্রেন দুর্ঘটনাসহ সারাদেশে বিভিন্নভাবে সাধারণ মানুষকে প্রাণ দিতে হচ্ছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।

সোমবার সারাদেশে ২০ দলীয় জোটের সকাল সন্ধ্যা হরতালের সার্বিক পরিস্থিতি জানাতে বিকেলে নয়াপল্টনে সংবাদ সম্মেলন করেন জোটের সমন্বয়ক ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

হরতালকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জায়গায় নাশকতার জন্য সরকারকেই দায়ী করেন মির্জা ফখরুল।

এছাড়া সরকারের অবহেলার কারণেই সারাদেশে অস্বাভাবিক হারে দুর্ঘটনা ঘটছে বলেও দাবি করেন তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ