বৃহত্তর আন্দোলনের স্বার্থে কৌশলে এগুচ্ছে বিএনপি—জনগণকে সঙ্গে নিয়ে দুর্বার প্রতিরোধ গড়ে তোলা হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার জাতীয়তাবাদী কৃষকদলের ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শহীদ জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ফখরুল বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকতে অস্ত্রের জোরে স্টিম রোলার চালাচ্ছে। এতেই প্রমাণ হয় আওয়ামী লীগ দ্বিতীয়বারের মতো গণতন্ত্রকে হত্যা করে একদলীয় বাকশাল কায়েম করতে চাচ্ছে।
আগামী ৭ জানুয়ারি বিএনপির কোনো কর্মসূচি থাকবে কি-না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মসূচি থাকলে যথা সময়ে জানো হবে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: