রাজনীতি

নির্বাচনের বর্ষপূর্তি রাজনৈতিকভাব তাৎপর্যপূর্ণ: আ.লীগ

আ.লীগ
আ.লীগ

দশম জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তি ঘিরে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল মাসব্যাপী কর্মসূচি পালন করতে যাচ্ছে। ৬ জানুয়ারিতে জোটের সমাবেশ হবে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে। নেতাদের ভাষ্য মতে, অন্যান্য নির্বাচনের বর্ষপূর্তির চেয়ে দশম সংসদ নির্বাচনের বর্ষপূর্তি রাজনৈতিকভাব তাৎপর্যপূর্ণ।

আওয়ামী লীগের সঙ্গে সরকারে থাকা সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টিও কর্মসূচি ঘোষণা করেছে। ১ জানুয়ারিতে পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজধানীতে বড় সমাবেশ করতে যাচ্ছে। তবে এসব কর্মসূচিকে বিএনপির পাল্টা কর্মসূচি মানতে নারাজ ১৪ দল ও জাতীয় পার্টির নেতারা।

প্রথম বর্ষপূর্তি উপলক্ষ্যে অচিরেই কর্মসূচি ঘোষণা করবে ক্ষমতাসীন ১৪ দলীয় জোট।

জোটের নেতারা বলেন, গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষায় ৫ জানুয়ারির নির্বাচন গুরুত্বপূর্ণ ছিল বিধায় দিনটি উদযাপনে ১৪ দল দেশব্যাপী কর্মসূচি দেবে।

এদিকে, ১ জানুয়ারি ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে মহাসমাবেশের ডাক দিয়েছে জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টি।

দলটির নেতারা বলেন, রাজনীতিতে ইতিবাচক ধারা বজায় রাখতে জাতীয় পার্টি সচেষ্ট রয়েছে।

তবে জানুয়ারিতে বিএনপির কর্মসূচি নিয়ে রাজনৈতিক অঙ্গনে যে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে তাতে নিজেদের কর্মসূচিকে পাল্টাপাল্টি মানতে চাইছেন না ১৪ দল ও জাতীয় পার্টির নেতারা। বিএনপির এবারের কর্মসূচিও অতীতের মতো বিফলে যাবে বলেও জানান তারা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ