বিএনপির ৫ জানুয়ারি সমাবেশের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে হজ এজেন্সিস অ্যাসোশিয়েশন অব বাংলাদেশের (হাব) চারদিনের হজ-ওমরাহ মেলার উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সমাবেশের বিষয়টি ভেবে দেখা হচ্ছে। তবে কোনো ধরনের নাশকতার আশঙ্কা থাকলে ওই দিন বিএনপিকে সমাবেশ করতে দেয়া হবে না।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: