রাজনীতি

তারেক রহমান ক্ষমা না চাইলে জনসভা নয়: ছাত্রলীগ

ছাত্রলীগ
ছাত্রলীগ

তারেক রহমান ক্ষমা না চাইলে বাংলাদেশের কোথাও বিএনপিকে জনসভা করতে দেয়া হবে না বলে হুশিয়ার করে দিয়েছে ছাত্রলীগ। দেশের প্রাচীনতম ছাত্র সংগঠন ছাত্রলীগের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে এ হুশিয়ারি দেন সংগঠনটির নেতারা।

১৯৪৮ সালের ৪ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের সভাকক্ষে ‘পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ’ নামে যাত্রা শুরু করে বর্তমান ছাত্রলীগ। ৫২ এর ভাষা আন্দোলন থেকে একাত্তের মুক্তিযুদ্ধসহ দেশের বিভিন্ন স্বাধিকার আন্দোলনের সঙ্গে যুক্ত এ সংগঠনটি বর্তমানে নানা ভাবে আলোচিত-সমালোচিত।

দেশের অন্যতম প্রাচীন সংগঠনটির ৬৭তম প্রতিষ্ঠা বার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে সারাদেশে পালন করা হয়।

এ উপলক্ষ্যে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে শোভাযাত্রা ও সমাবেশ করে ছাত্রলীগ। সমাবেশের বক্তৃতায় সম্প্রতি বঙ্গবন্ধুকে নিয়ে তারেক রহমানের বক্তব্যের তীব্র সমালোচনা করেন ছাত্রলীগ নেতারা।

একই অনুষ্ঠানে মানুষের মন জয় করে সুনাম ফিরিয়ে আনতে ছাত্রলীগের প্রতি আহ্বান জানিয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের। একইসঙ্গে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রূখে দাঁড়ানোরও আহ্বান জানান তিনি।

এ সময় সাবেক ছাত্রলীগ নেতা ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, এরই মধ্যে যেসব কারনে ছাত্রলীগের সুনাম ক্ষুণ্ণ হয়েছে, তা আবার ফিরিয়ে আনাই হবে প্রধান কাজ।

দেশ পরিচালনায় আওয়ামীলীগ ও সরকারের নানা সফলতা উল্লেখ করে তিনি বলেন, এ মুহূর্তে সাম্প্রদায়িকতা বড় শত্রু। এর বিরুদ্ধে ছাত্রলীগকে রূখে দাঁড়ানোর আহ্বান করছি।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করা শোভাযাত্রা শাহাবাগ, কাকরাইল, বিজয়নগর হয়ে গুলিস্তান আওয়ামীলীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়। এসময় বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ