রাজনীতি

সোমবার সমাবেশ করবে না আ'লীগ: নানক

জাহাঙ্গীর কবীর নানক
জাহাঙ্গীর কবীর নানক

আগামীকাল (সোমবার) রাজধানীতে পূর্বঘোষিত কর্মসূচি পালন করবে না বলে জানিয়েছে আওয়ামী লীগ। আইনের প্রতি শ্রদ্ধা রেখে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে—জানিয়েছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।

রোববার দুপুরে দলের ধানমণ্ডি কার্যালয়ে আয়োজিত বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

এর আগে দলের সহযোগী সংগঠন ও ঢাকা মহানগরের নেতাদের সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় নেতারা। প্রায় ঘণ্টাখানেক বৈঠক শেষে বের হওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নানক ও হানিফ।

তবে ঢাকার বাইরের কর্মসূচিতে কোনো পরিবর্তন হবে না—এ কথা উল্লেখ করে নানক বলেন, পূর্বঘোষিত কর্মসূচি পালন না করলেও মহানগরের বিভিন্ন স্থানে নাশকতাকারীদের বিরুদ্ধে সতর্ক অবস্থানে থাকবে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এর আগে ডিএমপির নিষেধাজ্ঞার পরও রাজধানীতে নিজেদের পূর্বঘোষিত কর্মসূচি পালনের অনুমতির জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করবে আওয়ামী লীগ বলে জানান দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

হানিফ বলেন, ‘জানতে পরেছি প্রশাসন থেকে ৫ জানুয়ারি সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। আমরা এখনো আশা করছি প্রশাসন হয়তো সভা-সমাবেশ করার আনুমতি দেবে। বাংলাদেশ আওয়ামী লীগ সব সময় আইনের প্রতি শ্রদ্ধাশীল তাই আইনের প্রতি শ্রদ্ধা রেখেই যতটুকু করণীয় সেটা করবো।’

তিনি আরো বলেন, ‘এটা খুবই দুঃখজনক যে, প্রায় একমাস আগে আমরা এ কর্মসূচি ঘোষণা করেছিলাম। একটি রাজনৈতিক দলের পূর্ব-নির্ধারিত কর্মসূচিকে ভণ্ডুল করার জন্যই বিএনপি-জামাত এ কর্মসূচি দিয়েছে।’

এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের এ নেতা বলেন, গণতন্ত্রের বিজয় দিবসের কর্মসূচি রুখতে বিএনপি ইচ্ছে করেই এদিন তাদের কর্মসূচি ঘোষণা করেছে। যার জন্যই এ নিষেধাজ্ঞা।

দশম জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তি উপলক্ষে সোমবার ঢাকায় ১৬টি স্থানে সমাবেশ করার কথা ছিল আওয়ামী লীগের। আওয়ামী লীগের ‘গণতন্ত্রের বিজয় উত্সব’ পালন উপলক্ষে এসব সমাবেশ করার কথা ছিল।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ