বিএনপির ৫ জানুযারি দেশব্যাপী ‘গণতন্ত্র হত্যা দিবস’ কর্মসূচিকে কেন্দ্র করে শনিবার রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে গোয়েন্দা পুলিশ হাসপাতালে নিয়ে যায়।
তারপর শনিবার রাত সোয়া ১২টার দিকে কার্যালয়ে ঢুকে পুলিশ তল্লাশি শুরু করে বলে রাত পৌনে ১টার দিকে কার্যালয়ে থাকা আট জনকে বের করে তালা দিয়ে পুলিশ চাবি নিয়ে যায়।
এর আগে রাত ১২টার দিকে কার্যালয়ের তৃতীয় তলা থেকে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে তুলে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ সদস্যরা।
তবে তাকে গ্রেপ্তার করা হয়নি বলে পল্টন থানা থেকে জানানো হয়েছে। গোয়েন্দা পুলিশের কয়েকজন কর্মকর্তাও একই কথা জানান।
রোববার ডিএমপি থেকে জানানো হয়েছে রিজভীকে আটক করা হয়নি তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: