রাজনীতি

সারাদেশে ২০ দলের বিক্ষোভ-মিছিল, আটক ১০৮

 ২০ দল
২০ দল

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অবরুদ্ধ করা ও দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ২০ দলের নেতাকর্মীরা।

রোববার দুপুরে কেন্দ্র থেকে এ কর্মসূচি ঘোষাণার পর তারা সড়ক অবরোধ ও গাড়ি ভাঙচুর করে এবং আগুন দিয়েছে। এসব ঘটনায় ১০৮ জনকে আটক করেছে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, সিলেট, ময়মনসিংহ, বরগুনা, গাজীপুর, বরিশাল, যশোর, ভোলা ও খুলনায় বিক্ষোভ মিছিল করেছে ২০ দলীয় জোটের নেতাকর্মীরা।

বিএনপির নেতা কর্মীরা ব্রাহ্মণবাড়িয়া শহরের কালীবাড়ি এলাকায় বিকেলে ছাত্রদল একটি মিছিল বের করে। এসময় পুলিশ মিছিলে বাধা দিলে ছাত্রদলের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। ছাত্রদলের নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্যে করে ইটপাটকেল ছুড়তে থাকলে পুলিশ আত্মরক্ষার্থে ফাঁকাগুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে। এ ঘটনায় পুলিশসহ আহত হন ১৬ জন।

এদিকে, দুপুরে ফেনী শহরের মিজান রোড থেকে একটি মিছিল বের করে বিএনপি নেতাকর্মীরা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে শান্তি কোম্পানি রোডে গিয়ে শেষ হয়। এসময়, বিক্ষুদ্ধ ছাত্রদল কর্মীরা কুমিল্লা বাসস্ট্যান্ড এলাকায় রাস্তায় ইট ও গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে। পরে, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভোলাতেও বিক্ষোভ মিছিল বের করে জেলা বিএনপির নেতাকর্মীরা। মিছিলটি সদর রোডের জাহান মার্কেট অতিক্রমের সময় জেলা মৎস্য অফিসের একটি গাড়ি ভাঙচুর করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে, নাশকতা এড়াতে জেলার বিভিন্ন জায়গা থেকে ৮ জনকে আটক করেছে পুলিশ।

নরসিংদীতেও বিকেলে বিএনপির নেতাকর্মীরা মিছিল বের করে। মিছিলটি ঢাকা-সিলেট মহাসড়কে উঠতে চাইলে পুলিশ তাতে বাধা দেয়। এসময়, পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এ ঘটনায় বিএনপির নরসিংদী সদর থানার সাংগঠনিক সম্পাদক সহ ১২ জনকে আটক করেছে পুলিশ।

এছাড়া, রোববার দুপুরে ময়মনসিংহ শহরের চরপাড়া মেডিকেল কলেজ গেইট এলাকায় একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আহত হন ৪জন।

বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলা মাঠে সোমবার একই সময়ে আওয়ামী লীগ ও বিএনপি পাল্টাপাল্টি সমাবেশের ডাক দিয়েছে। এজন্য সেখানে সোমবার সকাল ৬ টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যেকোনো ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

এদিকে, গাজীপুর, বরিশাল ও যশোরেও বিক্ষোভ মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা। এসময়, জেলা শহরের বিভিন্ন জায়গায় গাছের গুড়ি ফেলে আগুন জ্বেলে অবরোধের চেষ্টা করে। এ ঘটনায় ৬০ জনকে আটক করেছে পুলিশ।

এছাড়া, খুলনাতে জেলাতে পুলিশের বাধার মুখে মিছিল করতে না পেরে দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে বিএনপি নেতা কর্মীরা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ