জঙ্গিবাদের বিষয়ে অবস্থান পরিস্কার না করলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কোনো সংলাপ হবে না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। রোববার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
৭ দফা প্রস্তাব হলো জঙ্গিবাদের সঙ্গে খালেদা জিয়ার বন্ধুত্ব রক্ষার প্রস্তাব— জঙ্গিবাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন না করলে কোনো সংলাপ নেই বলেও জানান তিনি।
এদিকে, রাজধানীতে আরেক আলোচনা সভায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আন্দোলনের নামে যারা নাশকতা করছে তাদের সঙ্গে কোনো আপোষ নয়।
সেতুমন্ত্রী আরো বলেন, নাশকতাকারীদের সঙ্গে কোনো আলোচনার সুযোগ নেই। জনগণের নিরাপত্তার কারণে রাজধানীতে সভা- সমাবেশে নিষেধাজ্ঞা জারি করে মহানগর পুলিশ সঠিক সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান তিনি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: