রাজনীতি

সোমবারের কর্মসূচি চলবে: খালেদা জিয়া

আমিই শুধু অবরুদ্ধ নই বরং পুরো দেশই অবরুদ্ধ

খালেদা জিয়া
খালেদা জিয়া

রোববার রাতে বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেন, বিএনপি কর্মীরা রাস্তায় রয়েছেন এবং সরকারের বাধা সত্ত্বেও সোমবারের কর্মসূচি চলবে। রাজধানীতে নির্ধারিত সমাবেশে যোগ দেবেন কর্মীরা।

খালেদা জিয়া বলেন, ‘সারাদেশকে তারা (আওয়ামী লীগ) অবরুদ্ধ করে ফেলেছে, আমিই শুধু অবরুদ্ধ নই বরং পুরো দেশই অবরুদ্ধ। যদি জনপ্রিয় সরকার হতো তাহলে তো কোনো দিন এ ধরনের কাজ করতে পারতো না। আমরা সমাবেশ করতে চেয়েছি, বলেছি সমাবেশ হবে শান্তিপূর্ণ। এর আগেও যে সকল সমাবেশ হয়েছে, সবগুলো শান্তিপূর্ণভাবে হয়েছে। আমাদেরকে শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে দেয়া হয়নি।’

তিনি আরো বলেন, ‘বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে কারণ দলের নেতাকর্মীদের ওপর যে অত্যাচার করা হয়েছে, সে জন্য কর্মসূচি অবশ্যই দিতে হবে। সেই হিসেবেই কর্মসূচি অব্যাহত রেখেছি।’

প্রসঙ্গত, ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনের বর্ষপূর্তির দিন ক্ষমতাসীন আওয়ামী লীগ ‘গণতন্ত্রের বিজয় দিবস’ এবং বিএনপি ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালনের জন্য কর্মসূচি দিলে জনমনে উদ্বেগ তৈরি হয়। এ প্রেক্ষাপটে অন্তর্ঘাতমূলক কার্যক্রম ও সাংঘর্ষিক পরিস্থিতির আশঙ্কায় রোববার বিকেলে ৫টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ঢাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে মহানগর পুলিশ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ