রাজনীতি

খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা হয়েছে: মারুফ কামাল

মারুফ কামাল
মারুফ কামাল

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা হয়েছে বলে জানিয়েছেন খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান। সোমবার গুলশান কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন।

মারুফ কামাল বলেন, ‘খালেদা জিয়াকে তারা বেআইনীভাবে আটকে রাখা হয়েছে। তিনি দুপুরের পর যেকোনো সময় কার্যালয় থেকে বের হয়ে জনসাধারণের উদ্দেশ্য বক্তব্য রাখবেন। তখনি কিন্তু সরকারের আসল উদ্দেশ্য, তারা সত্য বলছে না-কি মিত্যা বলছে বোঝা যাবে।’

তিনি আরো বলেন, যেখানে বাধা দেয়া হবে সেখানেই সমাবেশ করা হবে।

এদিকে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তৃতীয় দিনের মতো গুলশান কার্যালয়ে অবস্থান করছেন। দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানসহ বেশ কয়েকজন নারী নেত্রী রয়েছেন তার সঙ্গে। কার্যালয়ের বাইরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের সংখ্যা বাড়ানো হয়েছে।

রোববার রাত থেকে কার্যালয়ে যাওয়ার সড়কে বালু ও ইট ভর্তি ট্রাক রেখে অবরোধ করা হয়েছে। পাশাপাশি রয়েছে জলকামান ও সাজোয়া যান।

তবে এ বিষয়ে জানতে চাইলে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কোনো কথা বলেননি পুলিশ কর্মকর্তারা।

এর আগে শনিবার রাত বিএনপি'র অসুস্থ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীকে দেখতে যেতে যাইলে পুলিশ গুলশান কার্যালয় থেকে বের হতে খালেদা জিয়াকে বাধা দেয়। এর পর থেকে এখানেই অবস্থা করছেন বিএনপি চেয়ারপারসন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ