রাজনীতি

মন্ত্রিসভা থেকে বের হচ্ছে জাপা: রওশন

রওশন
রওশন

খুব শিগগিরই মন্ত্রিসভা থেকে জাতীয় পার্টি (জাপা) বেরিয়ে আসবে বলে জানিয়েছেন জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। সোমবার জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে ৫ জানুয়ারির নির্বাচনের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলেনে তিনি এ কথা বলেন।

বিরোধী দলীয় নেতা বলেন, ‘জাপা অচিরেই মন্ত্রীসভা থেকে বের হয়ে আসবো। এ বিষয় নিয়ে চেয়ারম্যানের সঙ্গে কথা হয়েছে। খুব শিগগিরি সিদ্ধান্ত জানানো হবে।’

এ মুহূর্তে অন্তর্বর্তী নির্বাচনের পরিস্থিতি তৈরি হয়নি— এ কথা উল্লেখ করে রওশন বলেন, এখন দেশে রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন। দেশের উন্নয়নে জাতীয় পার্টি সংলাপের জন্য প্রস্তুত তবে সেটা মধ্যবর্তী নির্বাচনের জন্য নয়।

রওশন এরশাদ আরো বলেন, ‘বিএনপির চেয়ারপারসনকে অবরুদ্ধ রাখা হয়নি। সরকারের কাছে কী তথ্য আছে সেটা এখনো অজানা। কাজেই ওনার (খালেদা জিয়া) নিরাপত্তার জন্য করা হয়েছে। যদি বলা হয়, গণতন্ত্রের জন্য তাকে আটকে রাখা হয়েছে তাহলে আমরা তাতে সম্মত নই। তবে যদি নিরাপত্তার জন্য করে থাকে তাহলে জাপা একে সমর্থন করে।’

দেশে এখন গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে বলেও মন্তব্য করেন জাতীয় পার্টির এ সিনিয়র প্রেসিডিয়াম সদস্য।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ