বিএনপি চেয়ারপারসনকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে রেখে এবং সমাবেশ করতে না দিয়ে গণতন্ত্র রক্ষা করা যাবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।
সোমবার পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
দেশের প্রধান বড় দুই রাজনৈতিক দলকে ৫ জানুয়ারির এ পরিস্থিতির জন্য দায়ি করে গণতন্ত্রকে রক্ষা করতে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকলকে ঐক্যবদ্ধভাবে বিকল্প রাজনৈতিক শক্তি গঠনের আহ্বানও জানান সিপিবি'র সভাপতি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: