রাজনীতি

ব্যারিকেড ভেঙেই বের হতে হয়: নাসিম

নাসিম
নাসিম

আওয়ামী লীগের রাজনীতির কাছে পরাজিত বিএনপি— উল্লেখ করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মো. নাসিম বলেন, পরাজিত নেত্রীর ডাকে জনগণ সাড়া দেবে না।

সোমবার বিকালে ধানমণ্ডির কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্যের প্রতিবাদে দলের তাৎক্ষনিক আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, ‘উনি (খালেদা জিয়া) হচ্ছেন এমন নেত্রী—একাই আন্দোলনের ডাক দেন, একাই মাঠে নামেন। এখন একাই মাঠে আছেন। ওনার নেতা–কর্মীরা কেউ নাই। ব্যারিকেড ভেঙেই তো আন্দোলন করতে হয়।’

তিনি আরো বলেন, আন্দোলনের মাঠে কাউকে না পেয়ে উনি নিজেই বলেন, নিজেই মাঠে নামব। কি অসহায় আজকে উনি! কি অসহায় নেত্রী উনি! আর সাংবাদিকেরা খবর দেয়, তাঁর দলের নেতাদের মোবাইল বন্ধ। এই অসহায়ত্ব নিয়ে কীভাবে জনগণকে ডাক দেন।’

খালেদা জিয়ার আর্তনাদ পরাজিত নেত্রীর আর্তনাদ ছাড়া আর কিছু নয়, মন্তব্য করে নাসিম বলেন, ‘আন্দোলন করবেন, আগে কর্মীদের উজ্জীবিত করেন। আমাদের গণতেন্ত্রের বিজয় আছে, বিজয় থাকবে।’

গণতন্ত্রকে হত্যা করতে নেমেছে বলেই বিএনপির কর্মসূচির নাম গণতন্ত্র হত্যা দিবস— মন্তব্য করে নাসিম বলেন, খালেদার বক্তব্য পরাজিতের আর্তনাদ।

দেশের বিভিন্নস্থানে সহিংসতার জন্য বিএনপিকে দায়ি করে তিনি বলেন, এ পরিস্থিতি সৃষ্টির জন্য বিএনপি নেত্রীই অভিযুক্ত।

বিএনপি নেত্রীর ডাকা কর্মসূচিতে তার দলের নেতাকর্মীদেরই দেখা যায় না এমন বলে মন্তব্যও করেন আওয়ামী লীগের এ নেতা।

খালেদা জিয়াকে বের হতে কেউ বাধা দেয়নি— উল্লেখ করে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাসিম বলেন, কাউকেই আটকে রাখা হয়নি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ