রাজনীতি

ইচ্ছে করেই বিএনপি সাংবাদিকদের অনুষ্ঠান পণ্ড করেছে: সোবহান

 ইকবাল সোবহান
ইকবাল সোবহান

ইচ্ছে করে বিএনপি প্রেসক্লাবে প্রবেশ করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) অনুষ্ঠানে উত্তেজনার সৃষ্টি করেছে—এ অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ও সাংবাদিক নেতা ইকবাল সোবহান। সোমবার প্রেসক্লাবে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ইকবাল সোবহান বলেন, ‘পেশাজীবীর নাম করে বহিরাগতরা প্রেসক্লাবের ভেতরে অনুপ্রবেশ করে এবং এখানে তারা বিভিন্ন রকমের মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন। তারই পরিপ্রেক্ষিতে যে উত্তেজনার সৃষ্টি করেছে এবং শান্তিপূর্ণ সমাবেশের ওপরে আক্রমণ করার ধৃষ্টতা তারা দেখিয়েছেন।

তিনি আরো বলেন, প্রেসক্লাব শুধু সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের স্থান। রাজনৈতিক অভিলাষ চরিতার্থ করতে আসার জায়গা প্রেসক্লাব নয়।

এ সময় প্রেসক্লাবের কর্তৃপক্ষকে আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা স্পষ্ট করে বলতে চাই, প্রেসক্লাবের ভেতরে যারা এখনো বহিরাগত নেতৃবৃন্দ আছেন এ প্রেসক্লাবটি শুধুমাত্র শান্তিপূর্ণ পেশাজীবী সাংবাদিকদের জন্য। এ প্রেসক্লাবের অঙ্গন আপনারা কলঙ্কিত করবেন না আপনাদের রাজনৈতিক অভিলাস দিয়ে রাজনৈতিক উদ্দেশ্য দিয়ে।’

এছাড়া, বিএফইউজের একাংশের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল বলেন, রাজনৈতিক দলের নেতারা প্রেসক্লাবে ব্রিফিং করতে পারেন। তবে প্রেসক্লাব দখলের চেষ্টা করতে পারেন না।

সমাবেশের নিষেধাজ্ঞা এবং নিজের কার্যালয়ে দলীয় চেয়ারপারসন কার্যত অবরুদ্ধ থাকার মধ্যে আজ প্রেসক্লাবে বিএনপি সমর্থিত পেশাজীবীদের এক সমাবেশে বক্তব্য দিতে আসেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সমাবেশের পর ফখরুলসহ কয়েকজন প্রেসক্লাবের ফটক দিয়ে বেরিয়ে আসতে চাইলে বাইরে অবস্থানরত সরকার সমর্থকরা প্রেসক্লাবের ভেতরে ঢুকে পড়েন। এরপর প্রেসক্লাব প্রাঙ্গণে অবস্থানরত বিএনপি সমর্থকদের ওপর চড়াও হলে মারামারি বেধে যায়। বেশ কিছুক্ষণ চলে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া।

প্রায় ১৫ মিনিট ধরে মারামারির পর ইকবাল সোবহান চৌধুরী, মঞ্জুরুল আহসান বুলবুলসহ সরকার সমর্থক সাংবাদিক নেতারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে, প্রেসক্লাবে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থিত সাংবাদিকদের সংঘর্ষের ঘটনার প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রীর তথ্য উপদেস্টা জাতীয় প্রেসক্লাবে সকাল থেকেই সমাবেশ করেছে আওয়ামী লীগপন্থী সাংবাদিকরা।

এতে যোগ দিয়ে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, কর্মসূচি ঘোষণা করে মাঠে নেই বিএনপি।

বিকেলে বিএনপি পন্থী সাংবাদিকদের এক অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামের উপস্থিতিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ ঘটনার পর প্রধানমন্ত্রীর তথ্য উপদেস্টা ইকবাল সোবহান চৌধুরী প্রেসক্লাবে বসে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা না করার আহ্বান জানান।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ