রাজনীতি

নৈরাজ্য করে জনগণের আন্দোলন দমনো যাবে না: জামাত

জামাত
জামাত

'বালুর ট্রাক, ইট ও কার্যালয়ের গেটে তালা লাগিয়ে, জনগণের বুকে গুলি চালিয়ে এবং নৈরাজ্য সৃষ্টি করে জনগণের আন্দোলন দমন করা যাবে না – জানিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অন্যতম শরিক দল জামাত।

সোমবার দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এক বিবৃতিতে এসব কথা বলেন।

তিনি অভিযোগ করে বলেন, ৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে জামাতসহ ২০ দলীয় জোট ঘোষিত কর্মসূচি বানচালের জন্য সরকার দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টি করেছে। রাজধানীতে কথিত নিষেধাজ্ঞা জারি করে এক বিভৎস পরিবেশের সৃষ্টি করেছে। ঢাকার বিভিন্ন স্থানে জামাত ও ২০ দলীয় জোটের মিছিলে পুলিশ হামলা চালিয়েছে। খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে তালা লাগিয়ে তাকে ঘোষিত কর্মসূচিতে অংশগ্রহণ করার অধিকার থেকে বঞ্চিত করেছে সরকার। জোট নেত্রীর কার্যালয়ের গেটে তালা লাগানো এক নজির বিহীন ঘটনা।

সারাদেশে সরকারের গণগ্রেপ্তার, পুলিশী হামলা, গুলিবর্ষণ ও নৈরাজ্য সৃষ্টির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, 'আমি সুস্পষ্ট ভাষায় বলতে চাই বালুর ট্রাক, ইট ও কার্যালয়ের গেটে তালা লাগিয়ে, জনগনের বুকে গুলি চালিয়ে এবং নৈরাজ্য সৃষ্টি করে জনগণের আন্দোলন দমন করা যাবে না।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ